প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তিনটি এক্স-রে যন্ত্রের মধ্যে দুটিই এক বছর ধরে অচল পড়ে রয়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ঢাকার তেজগাঁওয়ের কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি) থেকে ৩০০ এমএম এক্স-রে যন্ত্রটি ২০০৯ সালের ১৮ মার্চ এবং ৫০০ এমএম এক্স-রে যন্ত্রটি ২০০২ সালের ৬ মার্চ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সরবরাহ করা হয়। কিন্তু গত বছরের ২৬ আগস্ট এই মেশিন দুটি নষ্ট হয়ে যায়।পঞ্চগড়ের সিভিল সার্জন মো. মোজাম্মেল হক বলেন, ‘এ নিয়ে এর আগে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। স্থানীয় সাংসদ ডিও লেটার দিয়েছেন। কিন্তু এক্স-রে মেশিন দুটি চালু হয়নি।’