দুটি কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালীতে গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত দুটি পলিথিন কারখানা সিলগালা এবং দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন। দণ্ডপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন রেজাউল ইসলাম ওরফে চুন্নু ও নুরুল ইসলাম। কালুখালীর ইউএনও কামরুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রশাসন সূত্রে জানা যায়, বিকেল পৌনে চারটায় কালুখালীর রতনদিয়া বাজারে অভিযান চালায় র্যা ব-৮ ও পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন উৎপাদন ও বিপণন করার দায়ে রুবেল এন্টারপ্রাইজ সিলগালা এবং মালিক রেজাউল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাটে আরেকটি পলিথিন কারখানা সিলগালা এবং এর মালিক নুরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।