দুটি কারখানাকে চার লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশদূষণের দায়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দুটি কারখানাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর ওই দুটি কারখানার মালিক ও প্রতিনিধিকে ঢাকায় অধিদপ্তরের সদর দপ্তরে ডেকে নিয়ে ওই জরিমানা করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করে ফতুল্লার সস্তাপুরে অবস্থিত এসকে ডায়িং ও শাহনুর ট্রেডার্স নামের দুটি ডায়িং ও ওয়াশিং কারখানা তরল বর্জ্য সরাসরি খালের মাধ্যমে নদীতে ফেলে আসছিল। এ কারণে এসকে ডায়িংকে এক লাখ টাকা এবং শাহনুর ট্রেডার্সকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠান দুটির মালিক ও প্রতিনিধিকে আগামী তিন মাসের মধ্যে ইটিপি স্থাপনের নির্দেশ দেওয়া হয়।