দুটি কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিসিক শিল্পনগরে গত রোববার অভিযান চালিয়ে দুটি আইসক্রিম প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাবনার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মুহামঞ্চদ হাসানুজ্জামান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, বাজার তদারকিমূলক নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই দিন বিকেল চারটার দিকে বিসিক শিল্প এলাকার নিউ আঁখি আইসক্রিম ও পলি আইসক্রিম করাখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানা দুটিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম প্রস্তুত করার আলামত পাওয়া যায়। পরে ওই দুটি কারখানাকে আট হাজার টাকা করে জরিমানা করা হয়। মুহামঞ্চদ হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।