দুটি কারখানাকে ২১ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পবর্জ্যে তুরাগ নদ দূষণের দায়ে গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরের চন্দ্রা এলাকার দুটি কারখানাকে গতকাল সোমবার ২০ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডকে নয় লাখ ৯৮ হাজার এবং কালিয়াকৈরের চন্দ্রা এলাকার আরএস নিট কম্পোজিট লিমিটেডকে ১০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।সূত্র জানায়, সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ওই দুটি কারখানা আকস্মিক পরিদর্শনে যান। এ সময় কর্মকর্তারা কারখানা দুটি থেকে অপরিশোধিত তরল বর্জ্য অনিয়ন্ত্রিতভাবে তুরাগ নদে পড়ার বিষয়টি দেখতে পান। পরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল কারখানা দুটির ব্যবস্থাপনা পরিচালকদের অধিদপ্তরের ঢাকার কার্যালয়ে তলব করে ওই জরিমানা করেন।সূত্র আরও জানায়, কারখানা দুটি থেকে নিঃসৃত তরল বর্জ্যে দ্রবীভূত কোনো অক্সিজেন পাওয়া যায়নি। ওই দুটি কারখানা থেকে আনুমানিক ৯৬ কোটি লিটার তরল বর্জ্য তুরাগ নদে ফেলার প্রমাণ পাওয়া গেছে।এ প্রসঙ্গে মুনীর চৌধুরী বলেন, পরিবেশ বিপর্যয়ের ভয়াবহ পরিণতি রোধে পরিবেশ অধিদপ্তর গাজীপুরকে বিশেষ অগ্রাধিকার দিয়ে অভিযান অব্যাহত রাখবে; যাতে কারখানা কর্তৃপক্ষ দূষণ বন্ধে বাধ্য হয়।