দুটি কারখানার কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের খাসপাড়ায় অবস্থিত বম্বে সুইটস অ্যান্ড কোম্পানির দুটি কারখানার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা৷
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, গত ২৭ মে বম্বে সুইটস অ্যান্ড কোম্পানির দুটি অঙ্গপ্রতিষ্ঠান ট্রাইস প্যাক লিমিটেড ও বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড ইউনিট-২-এর ভেতরে যুবলীগ নামধারী ক্যাডার তপু মিয়া ওরফে তোফা তাঁর বাহিনী নিয়ে প্রবেশ করেন৷ নিরাপত্তাপ্রহরী ও কর্মকর্তাদের মারধর করে তাঁরা সব ধরনের নির্মাণকাজ বন্ধ করে দেন৷ এ ঘটনায় ২৮ মে বম্বে সুইটস অ্যান্ড কোম্পানির জ্যেষ্ঠ নির্বাহী (বিক্রয়) আতাউল কবির থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, চাঁদার জন্য সব ধরনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে৷
আতাউল কবির জানান, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও সন্ত্রাসী তপুকে গ্রেপ্তার করেনি পুলিশ।