দুটি কিডনিই নষ্ট আল-আমিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-আমিন বারী
আল-আমিন বারী

ঢাকার খিলগাঁওয়ের বাংলাদেশ কমার্স কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্র আল-আমিন বারীর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। কয়েক বছর ধরে দেশে ও দেশের বাইরে তার চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। তাঁকে সুস্থ করে তুলতে অবিলম্বে কিডনি প্রতিস্থাপন করতে হবে। এজন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। কিন্তু এত টাকা জোগাড় করতে পারছে না তার পরিবার। এ অবস্থায় তাকে বাঁচাতে সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি সহায়তার আবেদন করেছে পরিবারটি। সহায়তা পাঠানোর ঠিকানা: আল-আমিন বারী, হিসাব নম্বর-১০৮.১০১.৫০৪৭৭৮, ডাচ্-বাংলা ব্যাংক, শান্তিনগর শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।