দুটি কিডনিই নষ্ট কলেজশিক্ষার্থী তাজিনুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজিনুর
তাজিনুর

বাগেরহাটের শরণখোলার কলেজছাত্রী তাজিনুরের (১৯) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তিনি উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের কৃষক মো. শাহজাহান হাওলাদারের মেয়ে। দুই বছর আগে তাজিনুরের কিডনিতে সমস্যা ধরা পড়ে। এরপর থেকে বাগেরহাট ও খুলনার বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।
সম্প্রতি তাজিনুরকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, শিগগিরই কিডনি প্রতিস্থাপন করা না হলে তাঁর জীবন বিপন্ন হতে পারে। এ জন্য ১০ লাখ টাকার বেশি দরকার। কিন্তু এত টাকা তাজিনুরের দরিদ্র বাবা মো. শাহজাহানের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই মেয়ের চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা কামনা করেছেন। সহায়তা পাঠানোর ঠিকানা: মো. শাহজাহান হাওলাদার, সঞ্চয়ী হিসাব নম্বর-৮৯৫০, জনতা ব্যাংক, শরণখোলা শাখা, বাগেরহাট। বিজ্ঞপ্তি।