দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে সুজনের

বড় হওয়ার স্বপ্ন ছিল সুজনের (২১)। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে দোকানে কর্মচারী হিসেবে কাজ নিয়েছিলেন। কিন্তু এরই মধ্যে দুটি কিডনি নষ্ট হয়ে গেছে তাঁর। যখন তারুণ্যে ভর করে ছুটে চলার কথা, তখন অসুস্থ হয়ে শয্যায় কাটছে ছেলেটির। সংসারে একটু হাসি ফোটানো দূরের কথা, নিজের জীবন নিয়েই এখন শঙ্কিত সুজন।
সুজনের বাবা নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর গ্রামের বাসিন্দা সবজি বিক্রেতা মো. আবদুল কাদের। ছেলেটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সুজনের নিয়মিত ডায়ালাইসিস করে যেতে বলেছেন চিকিৎসকেরা। বলেছেন, যত দ্রুত সম্ভব কিডনি প্রতিস্থাপন করতে।
চিকিৎসকের পরামর্শে সপ্তাহে তিনবার সুজনের ডায়ালাইসিস করতে হচ্ছে। প্রতিবার খরচ পড়ছে ৫ হাজার টাকা। ১৩ বার ডায়ালাইসিস করানো হয়েছে। তাঁর দরিদ্র পরিবারের নাভিশ্বাস উঠে গেছে এই খরচ জোগাতেই। প্রয়োজন আরও টাকার। সুজনের বাবার পক্ষে তা আর সম্ভব হচ্ছে না। ছেলের জন্য সুজনের বাবা তাকিয়ে আছেন সমাজের দানশীল ব্যক্তিদের সহায়তার দিকে। বাবার আকুতি, সুজন যেন আবার পড়াশোনায় ফিরতে পারে।
সহায়তা পাঠানোর ঠিকানা: আব্দুল মতিন (সুজন), হিসাব নম্বর-৭৩৭.৩২০.১০০.০০২১৯৩৩, ইউসিবিএল, কাজীরহাট শাখা, বেগমগঞ্জ, নোয়াখালী। বিজ্ঞপ্তি।