দুটি গ্রামে বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ ও কাজীপুর উপজেলার দুটি গ্রামের বিদ্যুৎসংযোগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত গতকাল শুক্রবার সকাল ১০টায় কামারখন্দ উপজেলার ভদ্রঘাট নয়াপাড়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এই গ্রামে ১০৬ জনকে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। একই দিনে বেলা তিনটার দিকে কাজীপুর উপজেলার বেলতৈল গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন। এ গ্রামে ৩৫০ জনকে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। সিরাজগঞ্জ প্রতিনিধি|