দুটি ঘাটের অবৈধ দখলদার উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত চাক্তাই খালের লবণ ঘাট ও নতুন ঘাটের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ইজারাদারকে বুঝিয়ে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন অভিযানে নেতৃত্ব দেন।
নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, স্থানীয় কিছু ব্যক্তি চাক্তাই খালের লবণ ঘাট ও নতুন ঘাট দখল করে অবৈধভাবে টোল আদায় করছেন—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে টোলঘর উচ্ছেদ করা হয়। ওই ঘর থেকে দুটি ঘাটের টোল আদায় করা হতো। করপোরেশনের বৈধ ইজারাদারকে নতুন ঘাট বুঝিয়ে দেওয়া হয়েছে। আর কর্ণফুলী নদী খনন প্রকল্পের কারণে লবণ ঘাটের ইজারা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।