দুটি চালকলকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাল মোড়কজাতে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার দায়ে যশোরের অভয়নগর উপজেলায় দুটি অটো চালকলকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মেহনাজ ওই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী, পণ্য মোড়কজাতে শুধু পাটের বস্তা ব্যবহার করা যাবে। সেটি না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় উপজেলার মজুমদার অটো রাইস মিলসকে ২০ হাজার টাকা ও পরশ অটো রাইস মিলসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।