দুটি চ্যানেল-প্রধানের বিরুদ্ধে মানহানির মামলা সাগরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এ মামলা করেন। আগামী ৮ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়, মাহফুজুর রহমান ও মোজাম্মেল হক গত ১৩ নভেম্বর রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ‘মিডিয়া ইউনিটি’র এক সভায় ফরিদুর রেজা সাগরকে নিয়ে মানহানিকর ও অসৌজন্যমূলক বক্তব্য দেন। ওই মানহানিকর বক্তব্যের কারণে বাদীর সামাজিক, ব্যবসায়িক ও পারিবারিক সম্মান ক্ষতির সম্মুখীন হয়।