দুটি ট্রলারসহ আটক ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগর থেকে গতকাল বুধবার দুটি ট্রলারসহ মিয়ানমারের ১৫ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর সেন্ট মার্টিন স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কমান্ডার আবুল বাশার জানান, সকাল ১০টার দিকে সেন্ট মার্টিন থেকে ৫০ নটিকেল মাইল দূরে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় নৌবাহিনীর টহল জাহাজ ‘বিএনএস ধলেশ্বরী’ দুটি ট্রলারসহ ওই জেলেদের আটক করে। আজ বৃহস্পতিবার তাঁদের টেকনাফ থানা পুলিশে সোর্পদ করা হবে।