দুটি ট্রাক চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরতলির কদমতলা ও সদর উপজেলার তুজলপুর বাজারে এক রাতে দুটি ট্রাক চুরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সাতক্ষীরা শহরের নারকেলতলা এলাকার নুরুল ইসলামের একটি ট্রাক মঙ্গলবার রাতে কদমতলা বাজার এলাকায় রাখা ছিল। রাতের কোনো একসময় ট্রাকটি চুরি হয়ে যায়। অন্যদিকে তুজলপুর বাজারে একই এলাকার আশরাফ হোসেনের একটি ট্রাক রাখা ছিল। গভীর রাতে সেটিও চুরি হয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজান আলী খান জানান, ট্রাক চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে।