দুটি ট্রাক জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উজান গঙ্গাপুর এলাকায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভূমি কার্যালয়ের কর্মকর্তারা পুলিশের সহায়তায় ট্রাক দুটি জব্দ করেন। এ সময় বালু উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) আবুল কালাম বলেন, তদন্ত করে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।