দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী সদরের শীলমান্দি ইউনিয়নের বাইসকান্দি এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, শিবপুর এলাকার ফরিদ মিয়া (৩০) ও শরীফ মিয়া (৩০)।
নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের খন্দকার প্রথম আলোকে বলেন, শিবপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক মাধবদীর দিকে যাচ্ছিল। মহাসড়কের বাইসকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফরিদ মিয়া ও শরীফ মিয়া মারা যান। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি রাস্তার ওপর পড়ে থাকায় দুর্ঘটনাস্থলের উভয় পাশে যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
আবু তাহের আরও বলেন, নাম ছাড়া নিহতদের পরিচয় সম্পর্কে আর কিছু জানা যায়নি।