দুটি ট্রাকের সংঘর্ষে চালকসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাস করাতিপাড়ায় দুটি ট্রাকের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে টাঙ্গাইল সদর উপজেলার করাতিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক আরিফুর রহমান জানান, ঢাকা থেকে আসা রডভর্তি একটি ট্রাক গতকাল ভোর চারটার দিকে করাতিপাড়ায় পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের চালক নিহত হন। তাঁর নাম মামুন ইসলাম (২৮)। ওই ট্রাকের আরোহী মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দুহারিয়াপাড়া এলাকার শফিজ উদ্দিন শেখের ছেলে কাপড় ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪৮) উদ্ধার করে করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে ট্রাক দুটি আটকে গেলে দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশের রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়।