দুটি ট্রান্সফরমার বিকল, ৫০০ গ্রাহক দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকার দুটি ট্রান্সফরমার বিকল হওয়ায় শহরের বিভিন্ন প্রতিষ্ঠানসহ পাঁচ শতাধিক গ্রাহক তিন দিন ধরে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন।বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ট্রান্সফরমার গত বৃহস্পতিবার রাত আটটার দিকে বিকল হয়ে যায়। এতে ওই এলাকার তিন শতাধিক সাধারণ গ্রাহক ও ব্যবসায়ী দুর্ভোগের শিকার হন। নীলফামারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের বিকল্প ট্রান্সফরমার না থাকায় ওই এলাকার গ্রাহকদের সুবিধার্থে গত শুক্রবার শহরের সরকারি মহিলা কলেজের পাশের ট্রান্সফরমারের সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু ধারণ ক্ষমতার চেয়ে লোড বেশি হওয়ায় ওই দিন সন্ধ্যা সাতটার দিকে ওই ট্রান্সফরমারটিও বিকল হয়। ফলে ওই দুটি ট্রান্সফরমারের আওতায় শহরের পৌর মার্কেট, চৌরঙ্গী, শাহীপাড়া, মসজিদপাড়া, জুম্মাপাড়া, বড় মসজিদ সড়কসহ বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। গতকাল বেলা আড়াইটায় নীলফামারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মির্জা রশিদুন্নবী শাহীন বলেন, রংপুর থেকে এই মাত্র দুটি ট্রান্সফরমার পাওয়া গেছে। রাতের মধ্যে দুটিই স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।