দুটি ডাইং কারখানাকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সদর উপজেলায় নদীদূষণের অভিযোগে দুটি ডাইং কারখানাকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে কারখানা দুটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে অভিযানে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় অবস্থিত ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড প্রসেসিং ইন্ডাস্ট্রিজকে ১৩ লাখ ৩২ হাজার ও পাগলা দেলপাড়া এলাকায় অবস্থিত এস বি নিট কম্পোজিটকে ১৫ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।মোহাম্মদ মুনীর চৌধুরীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ দুটি কারখানা নয় বছর ধরে বেআইনিভাবে চলছিল। দুটি কারখানা থেকে প্রায় নয় কোটি লিটার কেমিক্যালমিশ্রিত বর্জ্য পানি সরাসরি শীতলক্ষ্যায় পড়েছে, যা শীতলক্ষ্যার পরিবেশগত বিপর্যয় ঘটিয়েছে। এ দুটি কারখানায় পরিবেশ ছাড়পত্র ও বর্জ্য শোধনাগার প্রকল্প (ইটিপি) নেই। অভিযানের পর তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে এ দুটি দূষণকারী কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্নের এবং পরিবেশ ছাড়পত্র ছাড়া কেন গ্যাস সংযোগ দেওয়া হয়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।