দুটি ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক দুটি ডাকাতির ঘটনায় নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। গতকাল শনিবার ভোরে ডাকাতেরা খিলক্ষেতের নিকুঞ্জ ফিলিং স্টেশনের ২৫ লাখ টাকা নিয়ে গেছে। অপরদিকে শুক্রবার গভীর রাতে কামরাঙ্গীরচরের নয়াগ্রামে ইয়ার আলীর বাসা থেকে দুই লাখ টাকাসহ ৩০ ভরি স্বর্ণালংকার ডাকাতি হয়েছে।পুলিশ সূত্র জানায়, গতকাল ভোরে মাইক্রোবাসে করে চার ডাকাত খিলক্ষেতের নিকুঞ্জ ফিলিং স্টেশনে নেমে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে সিন্দুকসহ ২৫ লাখ টাকা লুট করে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান জানান, জড়িতদের কাউকে গ্রেপ্তার করা না গেলেও পুলিশ জয়দেবপুরে খালি সিন্দুক উদ্ধার হয়েছে।