দুটি তদন্ত কেন্দ্র থানায় উন্নীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী সদরের মাধবদী এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করেছে সরকার। এ নিয়ে বাংলাদেশে থানার সংখ্যা দাঁড়াল ৬৩১টি।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় নতুন দুটি থানার অনুমোদন দেওয়া হয়।
নিকার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ২০১৪ সালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরে পৌরসভা গঠন হয়। তখন থেকে এই উপজেলার কার্যক্রম হলেও নিকারের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে ।