দুটি নতুন বিভাগ ও একটি ইনস্টিটিউট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুটি নতুন বিভাগ ও একটি ইনস্টিটিউট চালু হচ্ছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।জানা গেছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের পরিপ্রেক্ষিতে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ও লেদার ইঞ্জিনিয়ারিং নামে নতুন দুটি বিভাগ চালু করা হচ্ছে। চলতি ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে এ দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। আন্ডারগ্র্যাজুয়েট কোর্সে দুটি বিভাগে ৬০ জন করে মোট ১২০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। ফলে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষায় আসনসংখ্যা ২২ শতাংশ বাড়ল। গত বছর ভর্তি করা হয়েছিল ৫৪৫ জন, এবার ভর্তি হতে পারবেন ৬৬৫ জন। এ ছাড়াও ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) নামে একটি নতুন ইনস্টিটিউট চালু হচ্ছে।আগামী ৬ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। যোগ্য প্রার্থীদের নামের তালিকা ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য কুয়েটের ওয়েবসাইট (www.kuet.ac.bd) থেকে জানা যাবে।