দুটি পশুর হাটের ইজারা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়াম এলাকায় অস্থায়ী পশুর হাটের ইজারা বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)৷ এই দুটি হাটের ইজারা নিয়েছিলেন ডিএসসিসির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মমিনুল হক।
গতকাল শ্যামপুর ও দনিয়ায় নতুন করে আরও দুটি অস্থায়ী পশুর হাটের দরপত্র ঘোষণা করে ডিএসসিসি। তবে শ্যামপুর হাটের জন্য কেউ আবেদন করেননি। ডিএসসিসির সম্পত্তি দপ্তর সূত্র জানায়, প্রথম পর্বে মোট ১২টি হাটের ইজারা চূড়ান্ত করে ডিএসসিসি। এর মধ্যে সর্বোচ্চ দর দিয়ে গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়াম এলাকা হাটের ইজারা নেন এ কে এম মমিনুল হক। এ ছাড়া ডিএসসিসির রাজস্ব বাড়াতেই শ্যামপুর ও দনিয়ায় আরও দুটি হাটের দরপত্র ঘোষণা করা হয়। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ বলেন, ডিএসসিসির আইন অনুযায়ী কাউন্সিলররা পশুর হাট ইজারায় অংশ নিতে পারেন না।