দুটি পাহাড়ি সংগঠনের নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ আট দফা দাবি জানানো হয়েছে। এই দাবিতে ওই দুটি সংগঠনের পক্ষ থেকে রাঙামাটির কুতুকছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কার্যালয়ে গত রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে গত ২৩ ও ২৯ আগস্ট রাঙামাটির নানিয়ারচরে হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদের কয়েকজনকে গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক কনিকা চাকমা। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ২৩ আগস্ট নানিয়ারচরে সমাবেশে নিরাপত্তা বাহিনী হামলা চালিয়ে মাইক-ব্যানার জব্দসহ পাঁচজনকে আটক করে। ২৯ আগস্ট পাহাড়ি ছাত্র পরিষদের নানিয়ারচর কলেজ শাখার সাবেক সভাপতি বিনয়ন চাকমা, সদস্য ইটন চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা আহ্বায়ক যুথিকা চাকমা ও সদস্য যত্না চাকমাকে আটক করে নির্যাতন চালানো হয়। পরে তাঁদের হাতে অস্ত্র গুঁজে দিয়ে মিথ্যা মামলা সাজানো হয়।