দুটি পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে দুটি পিস্তল, ২৪টি গুলি ও ছয়টি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়। বিজিবির উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল শহরের বিশ্বরোড মোড়ের এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালায়। এ সময় বুকিং করা একটি প্যাকেট থেকে এগুলো উদ্ধার করা হয়।