দুটি পৃথক অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি বসতবাড়ি ও একটি আসবাবপত্রের দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার বিকেলে ও মঙ্গলবার গভীর রাতে এসব ঘটনা ঘটে। আগুনে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল বুধবার বিকেল চারটার দিকে ডবলমুরিং থানার আগ্রাবাদের রঙ্গিপাড়ায় সেলিনা আকতার নামের এক ব্যক্তির মালিকানাধীন বাড়িতে রান্নার চুলা থেকে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে তিনটি সেমিপাকা ও পাঁচটি কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে আগ্রাবাদের ব্যাপারীপাড়ায় একটি আসবাবের দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হন। আগুনে দোকানের প্রায় চার লাখ টাকার আসবাব পুড়ে গেছে।