দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের আলমনগরে গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ফুজি মিল্ক ভিটা আইসক্রিম কারখানাকে ৩০ হাজার ও আপন বেকারিকে ১০ হাজার টাকা।

রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া এ অভিযানে নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন বিএসটিআই রংপুর কার্যালয়ের মাঠ কর্মকর্তা দেলোয়ার হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, পণ্যের গুণগত মান যাচাই না করে উৎপাদন ও বিক্রি এবং ট্রেড লাইসেন্স না থাকায় ফুজি মিল্ক ভিটা আইসক্রিম কারখানাকে জরিমানা করা হয়েছে। কারখানার মালিক তোফায়েল আহমেদ বেআইনিভাবে ব্যবসা করায় মুচলেকা দিয়ে বলেছেন, তিনি আর এই ব্যবসা করবেন না।

একইভাবে ট্রেড লাইসেন্স না থাকা এবং পণ্যের গুণগত মান সনদ না নিয়ে রুটি-বিস্কুট-কেক উৎপাদন ও বিক্রির অপরাধে একই এলাকার রেজওয়ান মিয়ার মালিকানাধীন আপন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।