দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা শহরের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে খুলনার জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আতিকুল ইসলামের নেতৃত্বে আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের নিউ মার্কেটে অবস্থিত এরোমা শপিং মলে দীর্ঘদিন ধরে সংরক্ষিত পচা ও খাওয়ার অনুপযোগী ফল এবং ভিটামিন ‘এ’ ফর্টিফাইডবিহীন ভোজ্যতেল বিক্রি হয়ে আসছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া খালিশপুরের চিত্রালী বাজারে অবস্থিত মামুন টি স্টলে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন মধু বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। সেখান থেকে ২০ কেজি মধু জব্দ করে বিনষ্ট করা হয়।