দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মুহম্মদ ইব্রাহীম এ অভিযান চালান। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে ধুনট বাজারের রাহাদ হোটেলের মালিক শাহজাহান আলীকে ১০ হাজার টাকা ও এলাঙ্গী বাজারে আব্দুল মান্নান নামের এক ব্যবসায়ীকে অনুমতিপত্র ছাড়া যন্ত্রপাতি বিক্রির অভিযোগে ৫০০ টাকা জরিমানা করা হয়। ইউএনও মুহাম্মদ ইব্রাহীম এসব তথ্য নিশ্চিত করেছেন। ধুনট (বগুড়া) প্রতিনিধি