দুটি প্রশ্নে মতামত নিতে সাত অ্যামিকাস কিউরি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের বিচার
মানবতাবিরোধী অপরাধের বিচার

আদালত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান, যাবজ্জীবন কারাদণ্ড বলতে কত বছর সাজা বুঝতে হবে?

জবাবে মাহবুবে আলম বলেন, এ মামলায় ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন ও দণ্ডবিধি কার্যকর হবে না। যাবজ্জীবন কারাদণ্ড বলতে বোঝাবে, যে পর্যন্ত দৈহিকভাবে মৃত্যু না হয়, সে সময় পর্যন্ত। অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড। তিনি বলেন, ‘আমাদের বক্তব্য, আমাদের দেশে যে আইন আছে, সে আইনেই বিচার হবে, সাজা হবে। এই বিচারে আন্তর্জাতিকভাবে প্রচলিত আইন (কাস্টমারি ল) এ ক্ষেত্রে কার্যকর নয়।’

আগে আপিল শুনানিতে কাদের মোল্লার আইনজীবী বলেছিলেন, ট্রাইব্যুনাল সাজা দেওয়ার পর আইন সংশোধন হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। তাই এ আইন কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। এরপর ৩ মার্চ কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরদিন ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশ বাতিল চেয়ে অব্যাহতি দেওয়ার আরজি জানিয়ে আপিল করেন কাদের মোল্লা।

কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন সাজার রায়ের পর মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শুরু হয় আন্দোলন। শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। এরপর ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত আইনে রায়ের বিরুদ্ধে আপিলের অধিকারসংক্রান্ত ধারায় সংশোধনী আনা হয়। এর আগে রাষ্ট্রপক্ষের কেবল রায়ের খালাস পাওয়া অংশের বিরুদ্ধে আপিল করার সুযোগ ছিল।