দুটি প্রাণের দাম ৬০ হাজার টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গত শনিবার বাসচাপায় ছেলে ও মা নিহত হয়েছেন। বাসমালিক সমিতি ৬০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিলে নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের মধ্যস্থতায় এ ব্যাপারে দুই পক্ষের মধ্যে গতকাল রোববার একটি চুক্তিও হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ছয়টায় ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার উদয়পুরের সলেমান মেম্বারের বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস মিনারা বেগম (৩৫) ও তাঁর দেড় বছরের ছেলে সুমন ও ইমনকে (৭) চাপা দেয়। এতে মিনারা বেগম ও সুমন ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয় ইউপি সদস্য মো. সোলাইমান জানান, নিহতের পরিবারকে বাস মালিক সমিতি ৬০ হাজার টাকা দেবে এবং গুরুতর আহত ইমনের চিকিৎসার সব খরচ দেওয়ার প্রস্তাব দিয়েছে।