দুটি প্রেক্ষাগৃহকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অননুমোদিত পোস্টার ও অপরিচ্ছন্নতার অপরাধে গতকাল ভ্রাম্যমাণ আদালত শহরের দুটি প্রেক্ষাগৃহকে (সিনেমা হল) জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গতকাল সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত শহরের মাস্টারপাড়ায় কানন সিনেমা হলে উপস্থিত হয়ে সেখানে অননুমোদিত পোস্টার এবং প্রেক্ষাগৃহের অভ্যন্তরে অপরিষ্কার-অপরিচ্ছন্নতা দেখতে পেয়ে ১৯৬৩ সালের চলচ্চিত্র সেন্সরশিপ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে শহরের একাডেমি এলাকায় অবস্থিত বিলাস সিনেমা হলেও অপরিচ্ছন্নতা দেখতে পেয়ে সেখানে দুই হাজার টাকা জরিমানা করেন। তা ছাড়া ভবিষ্যতে যেন একই ধরনের অপরাধ না করা হয়, সে জন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ জেড এম শরিফ হোসেন দুটি প্রেক্ষাগৃহকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।