দুটি ফেরি আটকে ছিল ১২ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীতে ভয়াবহ ভাঙনের ফলে প্রায় ১২ ঘণ্টা বন্ধ ছিল চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিস। এতে মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার দুপুর পৌনে ১২টা পর্যন্ত চাঁদপুরের হরিণা ফেরিঘাটের কাছে দুটি ফেরি আটকে থাকে। এ সময় ফেরিতে তিনটি যাত্রীবাহী বাস, পাঁচ ট্রাক গরু ও ছয় ট্রাক কাঁচামাল ছিল।
প্রত্যক্ষদর্শী ও হরিণা ফেরিঘাট সূত্রে জানা গেছে, হঠাৎ করে রাত ১২টার পর থেকে চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় পন্টুনের আশপাশের মাটি মেঘনার ভয়াবহ ভাঙনে সরে যাওয়ায় কোনো ফেরি সেখানে ভিড়তে পারেনি। এ অবস্থায় রাত একটার দিকে কলমীলতা ও রাত দুইটার দিকে কিশোরী
নামের দুটি ফেরি চাঁদপুর সদর উপজেলার হরিণা ঘাটের কাছে মেঘনা নদীতেই আটকে থাকে প্রায় ১২ ঘণ্টা। দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে একটি গরু ফেরির ভেতর মারা যায়। বাসের যাত্রীসহ অন্য লোকদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এ সময় ফেরিঘাটের দুই পারে চাঁদপুর ও শরীয়তপুর অঞ্চলেও শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে।