দুটি ফেরি বিকল আটকা পড়েছে শতাধিক যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি ফেরির বড় দুটি বিকল হয়ে পড়ায় চাঁদপুরের হরিণা ও শরীয়তপুরের নরসিংহপুর নৌপথের দুই পারে আটকা পড়েছে পণ্যবাহী শতাধিক ট্রাকসহ ছোট-বড় বেশ কিছু যানবাহন। নষ্ট হয়ে যাচ্ছে ট্রাকে থাকা বিভিন্ন ধরনের কাঁচা পণ্য।
ফেরিঘাটের দায়িত্বরত কর্মকর্তারা জানান, গত শুক্রবার কস্তুরি নামের ফেরিটি বিকল হয়ে পড়লে সেটি মেরামতের জন্য ডকইয়ার্ডে পাঠানো হয়। রোববার করবী নামের অপর একটি ফেরি বিকল হয়ে পড়ে। বর্তমানে কিশোরী নামের ছোট একটি ফেরি দিয়ে কোনো রকমে যান পারাপার করা হচ্ছে। বড় দুটি ফেরি বিকল থাকায় আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চট্টগ্রাম থেকে খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলগামী কয়েক শ মানুষকে। পাশাপাশি বিভিন্ন ট্রাকে থাকা কাঁচা পণ্যও নষ্ট হয়ে যাচ্ছে।