দুটি ফেরি বিকল দৌলতদিয়ায় দীর্ঘ যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুটি ফেরি বিকল ও ফরিদপুরের আটরশির ওরসফেরত গাড়ির চাপের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মঙ্গলবার বিকেল থেকে শত শত বাস ও পণ্যবাহী ট্রাক আটকে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল বুধবার দুপুর পর্যন্ত কয়েক শ ট্রাক ও বাসকে অপেক্ষায় থাকতে দেখা গেছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটে কর্মরত টার্মিনাল তত্ত্বাবধায়ক হাবিবুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত আট ঘণ্টায় ১১৩টি বাস পার হয়, আর এটিই স্বাভাবিক। কিন্তু আটরশির ওরস শেষে বেলা দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত বাস পার করা হয় ৩১৩টি। বাধ্য হয়ে মঙ্গলবার দুপুরের পর থেকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় মহাসড়কে সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো প্রশাসনের সহযোগিতায় আটকে দেওয়া হয়। আর এ সময় শুধু বাস ও জরুরি পণ্যবাহী গাড়ি পার করা হয়।