দুটি বইয়ের মোড়ক উন্মোচন
জাতীয় প্রেসক্লাবে গত শুক্রবার অনুষ্ঠিত হলো দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহার লেখা প্রথম আলোয় কলকাতা ও জাহিদুল ইসলামের লেখা নাড়ির খোঁজে নারীর কাছে নামে বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে অমর প্রকাশনী।
অনুষ্ঠানে বুদ্ধিজীবীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘সব সময় সব দিকে কথা বলবেন না। ডান দিকে বলেন আবার বাঁ দিকেও বলেন, এটা হবে না। নিরপেক্ষ বলে কোনো কথা নেই। আপনারা থাকবেন সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে।’ তিনি বলেন, ‘আমার একটা অনুরোধ থাকবে, টক শোতে যখন কথা বলবেন, দয়া করে সত্য ও ন্যায়ের কথা বলবেন।’
সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সচিব মোহাম্মদ আবদুল মজিদ, সুপ্রিম কোর্টের আইনজীবী শ ম রেজাউল করিম, হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান দিলীপ রায়, প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহা, জাহিদুল ইসলাম প্রমুখ।