দুটি বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবা মুজিবুর রহমান ও বর রফিকুল ইসলামকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পৌর এলাকার সিঙ্গা গ্রামে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে কনের বাড়িতে আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা। ইউএনও বলেন, পৌর এলাকার ছাতড়া গ্রামের গফুর মোল্লার ছেলের সঙ্গে মুজিবুর রহমানের মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল। এ ছাড়া গতকাল শুক্রবার বিকেলে উপজেলার লাহুড়িয়া দীননাথপাড়ায় মো. শাহাজাহানের মেয়ে দশম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করে কনের বাবাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর ও বরযাত্রীরা আসর থেকে পালিয়ে গেছেন।