দুটি বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসটার্মিনালে রাখা তিশা পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা। গতকাল বৃহস্পতিবার রাতে ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাস দুটির মালিক হাবিবুর রহমান। ঘটনার পর থেকে তিনি বার বার মূর্ছা যাচ্ছেন। ষড়যন্ত্রের অংশ হিসেবে পূর্বশত্রুতার জের ধরে এ অগ্নিসংযোগ করা হয়েছে বলে তাঁর ধারণা। মুরাদনগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।