দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশালে গতকাল বৃহস্পতিবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, শেরপুর জেলার নূর মোহাম্মদ (৪২), জামালপুরের মুন্না (৯) ও ত্রিশালের কুষ্টিয়া গ্রামের লাইলী (৩৫)। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, দুর্ঘটনার পর মহাসড়কে অন্তত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।