দুটি বিদেশি জাহাজকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের দায়ে দুটি বিদেশি জাহাজের প্রতিনিধির কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জাহাজ দুটি হলো মালয়েশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি সায়পন ভয়েজার এবং সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এমসিসি কিয়োটো। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সকালে বন্দরের মূল জেটিতে জাহাজ দুটি থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ চলার সময় ব্যাপকহারে কালো ধোঁয়া নির্গত হচ্ছিল। আদালত একটি জাহাজের ক্যাপ্টেন এবং আরেকটি জাহাজের স্থানীয় প্রতিনিধির কাছ থেকে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করেন।