দুটি বিদ্যালয়ে ডিজিটাল উপস্থিতি কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় এবং সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ডিজিটাল অ্যাটেনডেন্স’ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবজিৎ সিংহ, সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা, সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহীম, গ্রামীণফোনের সুনামগঞ্জ জেলার জ্যেষ্ঠ কর্মকর্তা দীপঙ্কর দাস, প্রযুক্তি প্রকৌশলী শিশির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, গ্রামীণফোনের কারিগরি সহায়তায় দুটি বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে শিক্ষকেরা ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়টি পরিচালনা করবেন। এতে করে কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে ওই দিনই তার অভিভাবকের মুঠোফোনে খুদে বার্তা চলে যাবে। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বাড়বে।