দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর কাটাখালীতে ৫০ মেগাওয়াট এবং বগুড়ার সান্তাহারে ৫০ মেগাওয়াট ক্ষমতার দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং চীনের ডংফেং ইলেকট্রিক ইন্টারন্যাশনাল করপোরেশনের মধ্যে গতকাল সোমবার ঢাকায় বিদ্যুৎ ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।পিডিবির সচিব মো. আজিজুল ইসলাম এবং ডংফেং ইলেকট্রিক ইন্টারন্যাশনাল করপোরেশনের প্রেসিডেন্ট লু ঝি গ্যাং নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।