দুটি বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গত বুধবার সন্ধ্যায় গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়া এলাকা থেকে দুটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে। থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার সাইফুল্লাহর বাড়ির পশ্চিম পাশের টিউবওয়েলের কাছে একটি পলিথিনের পাইপের নিচ থেকে বোমা দুটি উদ্ধার করা হয়। কী কারণে এবং কারা বোমা দুটি রেখেছিল এখনো বিষয়টি পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে এ ঘটনায় সংবাদদাতাকে পুলিশ খুঁজছে।