দুটি বোমা ও জাল নোট উদ্ধার গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর ও গাংনী উপজেলা থেকে পুলিশ গতকাল মঙ্গলবার দুটি বোমা ও ১১ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করেছে। জাল নোট রাখার অভিযোগে গাংনীতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।মেহেরপুর সদর থানার পুলিশ সদর উপজেলার শিশুবাগানপাড়ায় এবং গোয়েন্দা পুলিশ গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩৫)। তিনি গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এলাকার আবদুল মজিদের ছেলে।