দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের কচুয়া উপজেলার ফুলতলা বাসস্ট্যান্ডে গত বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা মুদি ও সার-কীটনাশকের দুটি দোকান পুড়িয়ে দিয়েছে। পুড়ে যাওয়া মুদি দোকানের মালিক মাহমুদ হোসেন (৬৫) ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সার ও কীটনাশকের দোকানের মালিক শেখ মতিয়ার রহমান (৭২)।
মাহমুদ হোসেন বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে স্থানীয় লোকেরা মুঠোফোনে আমাকে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে সেখানে পৌঁছানোর আগেই দোকানটি সম্পূর্ণ ভসঞ্চীভূত হয়।’