দুটি ব্যাংক ভবনে ভাঙচুর করেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের কানাইখালীতে গতকাল বুধবার ন্যাশনাল ও প্রাইম ব্যাংকের ভবনে জামায়াতের নেতা-কর্মীরা ব্যাপক ভাঙচুর চালিয়েছেন।
কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার আদেশ বাতিলের দাবিতে জামায়াতের কয়েক হাজার নেতা-কর্মী ওই ভাঙচুর চালান। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২৬টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। জামায়াতের নেতা-কর্মীরাও শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান।
এর আগে জামায়াতের নেতা-কর্মীরা নাটোর-ঢাকা ও নাটোর-বগুড়া সড়কে আড়াআড়ি বাস রেখে অবরোধ করেন। এ ছাড়া তাঁরা শহরের মাদ্রাসা মোড়ের দুটি সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
জেলা জামায়াতের সেক্রেটারি দেলয়ার হোসেন জানান, পুলিশ তাঁদের আট কর্মীকে আটক করেছে।
সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁদের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়েছে।