দুটি ভবন অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের আরাকান সড়ক এলাকা থেকে দুটি ভবন অপসারণ করেছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে পাঁচটা পর্যন্ত এই অভিযান চালানো হয়। সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম প্রথম আলোকে বলেন, সড়ক ও জনপদ বিভাগ ১৯৫৪ সালে সড়ক সম্প্রসারণের জন্য জায়গাটি অধিগ্রহণ করেছিল। সিডিএ কাপাসগোলা সড়ক সম্প্রসারণের কাজ শুরু করলে ভবনের মালিকপক্ষ ২০০৯ সালের এপ্রিলে হাইকোর্টে রিট করে। সম্প্রতি হাইকোর্ট তা খারিজ করে দিয়েছেন।