দুটি ভাটাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে দুটি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে জেলা নির্বাহী হাকিম সানজিদা শাহনাজ আদালত পরিচালনা করেন। জেলা পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ মুহাম্মদ আবদুল্লাহ আল-মামুন জানান, ইট প্রস্তুত ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মাটির ব্যবহার নিয়ন্ত্রণের জন্য একটি ইটের ৫০ ভাগ ফাঁপা থাকতে হবে। তবে সদর উপজেলার ভাটবাউর এলাকার মেসার্স জামাল অ্যান্ড কোম্পানি ও মেসার্স অসীম ট্রেডার্স এ আইন লঙ্ঘন করে ইট প্রস্তুত করছে। দুই ভাটার প্রত্যেক মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।