দুটি মাইক্রোবাস চুরি শ্রমিকদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি বাড়ি থেকে এক রাতে দুটি মাইক্রোবাস চুরির ঘটনায় পরিবহনশ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।পুলিশ ও পরিবহনশ্রমিকদের সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের বড় কাঁপন গ্রামের রুহিন আহমদের (২৭) বাড়ির ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা রুহিনের মালিকানাধীন দুটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১১-২৩৪৩ ও ঢাকা মেট্রো চ-১১-২১৪৯) চুরি করে নিয়ে যায়। পরদিন বুধবার সকালে পরিবারের লোকজন ঘুম থেকে জেগে বিষয়টি টের পায়। এ ঘটনায় ওই দিনই রুহিন কুলাউড়া থানায় লিখিত অভিযোগ করেন। চুরি ঘটনার প্রতিবাদে পরিবহনশ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সভা করা হয়।